
চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
সকল কথার মরণ হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়
চোখেরই নাম আরশী নগর
একে একে মনের খবর
সে তো কইয়া যাবে
এই চক্ষুতে রৌদ্র ওঠে
আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর
চোখে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
সেও চইলা যাবে
—————————–
সৈয়দ আব্দুল হাদী
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
