চোখে সানগ্লাস ঠোঁটে হাসি

আইয়ুব বাচ্চু

1 min read September 17, 2026

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি

বাঁকা হাসি

তার সব কিছুতেই বড় বেশী

বাড়াবাড়ি

যে চায় সে পায় মাধবী

নয় ফুল নয় লতা মাধবী

সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়

লাল নীল নানান রঙের গাড়িতে

দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়

সবার সাথে সবার সাথে

কখন কোথায় সে যে কার

সে নিজেও তা জানে না

সে শুধু জানে দেহের বিনিময়ে

খাদ্য চাই খাদ্য চাই

যে চায় সে পায় মাধবী

নয় ফুল নয় লতা মাধবী

সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে

আইনের শেকল তার পেছনে চলে

ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার

মানুষের কাছে , মানুষের কাছে

নষ্ট নারী কেন তারে বলে

সে নিজেও তা জানে না

সে শুধু জানে দেহের বিনিময়ে

খাদ্য চাই খাদ্য চাই

যে চায় সে পায় মাধবী

নয় ফুল নয় লতা মাধবী

সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়

দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়

নষ্ট পুরুষ সব কাছে চলে আসে

তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে

মাধবী জানে না কেমন করে

বদলে গেছে সে নষ্ট নারীতে

সংসার শান্তি এসব কিছু আর

নিলো না মাধবীকে আপন করে

যে চায় সে পায় মাধবী

নয় ফুল নয় লতা মাধবী

সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়

প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়

নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়

নতুন নষ্টা নারী পাবারই আশায়

মাধবীর মরনে কারো ব্যথা নেই

মরনের কষ্ট মাধবী জানে

মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে

চলে যায় কোন এক অজানায়

আজ বলি একসাথে মাধবী

নয় ফুল নয় লতা মাধবী

সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি

মাধবী

——————–

ব্যান্ড – এল আর বি

এ্যলবাম – মাধবী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত আইয়ুব বাচ্চু এল আর বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *