
ছবি যেন শুধু ছবি নয়
আজ কেন তাই মনে হয়
এ যেন ওগো দুটি প্রাণের কথা বিনিময় ॥
এত দিন কেন আড়ালে ছিলে
রঙের ছোঁয়ায় যদি ধরাই দিলে
ওগো চিত্রলেখা এ কী স্বপ্নদেখা
আমার হৃদয়ে কেন জাগে সংশয়।।
তোমার মতো যদি শিল্পী হতেম
ভাষার তুলিতে সব এঁকে যেতেম
ওগো সঞ্চারিণী মোর মনহারিণী
আমার জীবনে তুমি এ কী বিস্ময় ॥
মানুষের মন (১৪ জানুয়ারি ১৯৭২)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
