
প্রসাদী সুর – একতালা।
ছি ছি মনভ্রমরা দিলি বাজী।
কালীপাদপদ্ম-সুধা ত্যজে বিষয়-বিষে হলি রাজি॥
দশের মধ্যে তুমি শ্রেষ্ঠ লোকে তোমায় কয় রাজাজি
সদা নীচসঙ্গে থাক তুমি রাজা বট রীতি পাজি॥
অহঙ্কারমদে মত্ত বেড়াও যেন কাজির তাজী।
তুমি ঠেকবে যখন শিখবে তখন
কর্বে কালে পাপোষ বাজি॥
বাল্য জরা বৃদ্ধদশা ক্রমে ক্রমে হয় গতাজি।
পড়ে চোরের কোঠায় মন টুটায়
যে ভজে সে মত্ত গাঁজি॥
কুতূহলে প্রসাদ বলে জরা এলে আসবে হাজী।
যখন দণ্ডপাণি লবে টানি কি করিবে ও বাবাজি॥
প্রসাদী – একতালা
ছি-ছি মনভ্রমরা দিলি বাজী।
কালী-পাদপদ্ম-সুধা ত্যজে বিষয়-বিষে হলি রাজী॥
দশের মধ্যে তুমি শ্রেষ্ঠ লোকে তোমায় কয় রাজাজী।
সদা নীচসঙ্গে থাক তুমি রাজা বট রীতি পাজি॥
অহঙ্কারমদে মত্ত বেড়াও যেন কাজির তাজী।
তুমি ঠেকবে যখন শিখবে তখন করবে কালে পাপোষ বাজি॥
বাল্য জরা বৃদ্ধদশা ক্রমে ক্রমে হয় গতাজি।
পড়ে চোরের কোটায় মন টুটায় যে ভজে সে মত্তগাঁজি॥
কুতূহলে প্রসাদ বলে জরা এলে আসবে হাজী।
যখন দণ্ডপাণি লবে টানি কি করিবে ও বাবাজী॥
ছিছি, মনভ্রমরা দিলি বাজি।
কালীপাদপদ্ম-সুধা ত্যজে বিষয়-বিষে হলি রাজি॥
দশের মধ্যে তুমি শ্রেষ্ঠ লোকে তোমায় কয় রাজাজি
সদা নীচসঙ্গে থাক তুমি রাজা বট রীৎ পাজি॥
অহঙ্কারমদে মত্ত বেড়াও যেন কাজির তাজি।
তুমি ঠেকবে যখন জানবে তখন কর্বে কালে
পাপোষবাজি॥
বাল্য জরা বৃদ্ধদশা ক্রমে যত হয় গতাজি।
পোড়ে চোরের কোটায়, মন টোটায়, যে ভজে
সে মদ্দগাজি॥
কুতূহলে প্রসাদ বলে জ্বারা এলে আসবে হাজী।
যখন দণ্ডপাণি লবে টানি কি করিবে ও বাবাজি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
