
ছোট্ট একটা ভালোবাসা
এই তো শুধু চায় গো সবাই
একটু শুধু ভালোবাসা
এটাই যেন পায় গো সবাই ।।
মনটা যখন থাকে একা
ফুরায় না তার স্বপ্ন দেখা
তখন সুরে জোয়ার আসে
আপন সুরে গায় গো সবাই ।।
আনন্দে মন তখন ভাবে
অনেক কিছু হয়তো পাবে
রামধনুরই দেশটি খুঁজে
ময়ূরপঙ্খী বায় গো সবাই ।।
তখন অলস ফাগুন বেলায়
মন যে মাতে মনের খেলায়
ফুলের কাছে গুনগুনিয়ে
ভ্রমর হয়ে যায় গো সবাই ।।
*
গান – ছোট্ট একটা ভালোবাসা এই তো শুধু চায় গো সবাই
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
