
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু, আজি এ অরুণকিরণরূপে॥
জননী, তোমার মরণহরণ বাণী
নীৱর গগনে ভরি উঠে চুপে চুপে
তোমারে নমি হে সকল ভুবনমাঝে,
তোমারে নমি হে সকল জীবনকাজে,
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরি আজি এ অরুণকিরণরূপে॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
