জনম আমার গেল বিফলে

বিজয় সরকার

1 min read September 17, 2026

কোন দেশেতে যাব গুরু

যাব আমি তোমার সন্ধানে

জনম আমার গেল বিফলে

আমায় মানবকুঞ্জে কনে বা পাঠালে

বহুজনম করিয়ে এমন তবুও হলনা স্মরণ

শুধু মায়ারই কারণ

আমার এ জনম বিফলে গেল

কৃষ্ণ সেবায় না লাগিল

আমার এ দুঃখ কি যাবে মরিলে

ভাই-বন্ধু-পুত্র পরিজন

তারা ভাবে না কখন

আমি ভাবি সর্বক্ষণ

যাবে ভাবিলে হয় চির শান্তি

জীবনে কেটে যায়রে মোহশান্তি

তারে পুজলেম না দুই নয়নের জলে

সাধু গুরুর চরণ ধৌত জল

শুনি সর্ব তীর্থের ফল

কবে করিব সম্বল

শুধু এ করিও দান বন্ধু

নয়নে আসে যেন জল একবিন্দু

সে জলে দেব আমি

সাধু গুরুর চরণ যুগলে

আমার বৃথা এই জনমে

পাগল বিজয় বলে মন ইন্দ্রিয়রে

তুই রইলি মোহ অন্ধকারে

সাধু গুরুর কৃপা হলে

কত প্রেম ফল ফলে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান বিজয় সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *