
জনম জনম তব তরে কাদিবো..
জনম জনম তব তরে কাদিবো ।
যতই হানিবে হেলা..ততই সাধিবো
জনম জনম তব তরে কাদিবো ।
তোমারই নাম ও গাহি
তোমারই প্রেম ও চাহি..
ফিরে ফিরে নীতি তব চরণে আসিবো
জনম জনম তব তরে কাদিবো ।
জানি জানি বধূ চাহে যে তোমারে
জানি জানি বধূ চাহে যে তোমারে..
ভাসে সে চিরদিনই নিরাশার পাথারে।
তবু জানি হে স্বামী কোন সে লোকে
আমি তোমারে পাবো বুকে..বাহুতে বাধিবো।
জনম জনম তব তরে কাদিবো..
জনম জনম তব তরে কাদিবো ।
যতই হানিবে হেলা..ততই সাধিবো
জনম জনম তব তরে কাদিবো ।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
