জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

খিচুড়ি জন্তু

মালবশ্রী – কাওয়ালি

জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি!

মদ খেয়ে সৃজিয়াছে স্রষ্টা-শুঁড়ি॥

দো-তালার উঁচু আর তে-তালার ফাঁক –

ঢিমে তে-তলার ফাঁক,

অষ্টাবক্রীয় দশটা বাঁক,

হামা দিয়ে চলে যেন তাড়কা খুড়ি॥

জিরাফের গলা তার ঘোটকিনী মুখ,

আগাগোড়া গোঁজামিল বাঁদুরে ভালুক,

গাড়িকে এ গাড়ি বাবা জুড়িকে জুড়ি॥

লাগিয়াছে দেহে গজ-কচ্ছপ রণ,

কচ্ছপি পিঠ আর গজ-নি চরণ,

আরবের হাজি মিয়াঁ – বাপ রে থুড়ি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *