জন্মভূমি

মৌসুমী ভৌমিক

1 min read September 17, 2026

কাজের শেষে ঘরে ফেরা মানুষ

দিনের শেষে ঘরে ফিরে চলে

সূর্য তখন অস্ত গেছে বুঝি

পাখিরা সব ওড়ে দলে দলে|

একদিন, এক সন্ধ্যারাতে আমি

তোমায় দেখে ভেবেছিলাম, জেনো,

ও কাজের শেষে ঘরে ফেরা মানুষ

তুমি আমার মুখের গল্পরেখা চেনো|

ক্লান্ত ডানা গুটিয়ে রেখে তুমি

গাড়ির ভিড়ে একলা বসে আছ

আবার যখন চোখ তুলেছি আমি

দেখি কোথায় তুমি হারিয়ে যেন গেছ|

হয়তো …

হয়তো তুমি ভিড়ের মধ্যে থাকো

অনেক মানুষ অনেক রকম মায়া

এক আধ ঝলক ঘরে ফেরার স্রোতে

ক্লান্ত শ্রান্ত কালো মুখে ছায়া|

তুমি হয়তো গানের শরীর হবে

ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি

এই শহরে তোমার মুখে আমি

দেখি আমি আমার জন্মভূমি|

তুমি আমার গানের শরীর হবে

ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি

এই প্রবাসে তোমার মুখে আমি

দেখি আমি আমার জন্মভূমি|

হয়তো …

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক মৌসুমী ভৌমিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *