জরীন হরফে লেখা রূপালি হরফে লেখা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

জরীন হরফে লেখা রূপালি হরফে লেখা

আসমানের কোরআন–

(নীল)আসমানের কোরআন।

সেথা তারায় তারায় খোদার কালাম

(তোরা) পড়, রে মুসলমান।।

সেথা ঈদের চাঁদে লেখা

মোহাম্মদের ‘মীম’-এর রেখা,

সুরুযেরই বাতি জ্বেলে’ পড়ে রেজোয়ান।।

খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরআনের মাঝে,

খোঁজে ফকির-দরবেশ সেই আরশ সকাল-সাঁঝে।

খোদার দীদার চাস রে, যদি

পড় এ কোরআন নিরবধি;

খোদার নুরের রওশনীতে রাঙ রে দেহ-প্রাণ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *