
জলে গেছিলাম একেলা
একলা পাইয়া শ্যাম বন্ধে খেলিয়াছে রসের খেলা।
একলা পাইয়া শ্যাম বন্ধে করছে উলা মেলা
বহুরসের খেলা খেলছে শ্যাম চিকন-কালা
জল আনতে কলসী কাঙ্খে গেছিলাম অবলা
কুলবধূ মানছে না গো কুল নাশিছে নন্দের কালা।
ভাবিয়া রাধারমণ বলে শোনা গো সব অবলা
কেউ যাইছ না জলের ঘাটে কুল নাশিবো নন্দের কালা।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
