জানিনা কেনো অন্ধকারে তুমি একা

আইয়ুব বাচ্চু

1 min read September 17, 2026

জানিনা কেনো অন্ধকারে তুমি একা

কাঁদো ঐ চোখদুটি দু’হাতে ঢেকে

যদি চাও বলো না কার আজ আমাকে

বেদনা কাকে বলে জানি তার পরিচয়–

সম্মুখের ধ্রুবতারা পথ বলে দেবে

ঠিকানা কোনখানে ঠিক জানা যাবে

মানুষের বেঁচে থাকা দেয়ালের বাঁধা ভেঙে

মানুষের যত আশা আমরণ থাকে জেগে

বিশ্বাস কর আমায় নিয়ে যাবো যে আলোয়

ভালোবাসা দেবো তোমায়, দেবো তোমায়, দেবো তোমায়…

অতীতের বুকে আছে পেছনের ছবি আঁকা

সময়ের করুণাতে সামনের পথ ঢাকা

একরাশ আলো এনে জ্বেলে দেবো কুয়াশা

আলো এনে দেবো তোমায়, দেবো তোমায়, দেবো তোমায়

————–

আইয়ুব বাচ্চু

এলআরবি

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত আইয়ুব বাচ্চু এলআরবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *