
জানিনা ফুরাবে কবে এই পথ চাওয়া
ছল ছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া ।।
পদধ্বনি শুনে তার আমি বারে বারে
ছুটে যাই দ্বারে ।
ভুল ভেঙে যায় আমারে কাঁদায়ে
শুধু খেলা করে হাওয়া ।।
আকাশে উঠেছে ঝড় কান পেতে শুনি তার ভাষা
তবে কি বেঁধেছি আমি বালুচরে বাসা ।
দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে
তবু তার পানে ।
চেয়ে থাকি হায় সহিতে পারিনা
তার এই নিভে যাওয়া ।।
***
গান – জানি না ফুরাবে কবে এ পথ চাওয়া
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
