জানি জানি এসেছ এ পথে মনের ভুলে

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 6, 2026

জানি জানি এসেছ এ পথে মনের ভুলে।
তাই তোক তবে তাই হোক— এসো তুমি, দিনু দ্বার খুলে।
এসেছ তুমি যে বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে—
তাই হোক ওগো, তাই হোক।
মোর আঙিনায় মালতী ঝরিয়া পড়ে যায়—
তব শিথিল কবরীতে নিয়ো নিয়ো তুলে।
কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা হয় নি যে বীণার তারে-
তাই হোক ওগো, তাই হোক।
ঝরো ঝরো বারি ঝরে বনমাঝে আমারই মনের সুর ওই বাজে—
বেণুশাখা-আন্দোলনে আমারই উতলা মন দুলে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *