জীবনটা হয় যদি এমনি সুন্দর

গাজী মাজহারুল আনোয়ার

Movie: জীবন সঙ্গীত Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

জীবনটা হয় যদি এমনি সুন্দর
অন্তবিহীন এক পথ চলা
হৃদয়টা হয় যদি আরো মনোহর
গ্রন্থীবিহীন যতো কথা বলা ।
তাহলে চলো না হারিয়ে যাই না
ঐ দূর আকাশের নীল নীলিমায় ।।

সঙ্গে রয়েছো বলে আজ তুমি
বাতাস হলো যে মৌসুমী
তাই বলি গানের কলি
নতুন হলো এ কার ছোঁয়ায়
তাহলে চলো না সেই গান গাই না
যেই সুর গুঞ্জরে আজ দখিনায় ।।

মুখর হয়েছে যতো কল্পনা
তাই প্রেমের এতো জাল বোনা
শুধু ভাবি মনের দাবি
রঙিন হলো এ কোন মায়ায়
তাহলে চলো না ওগো আজ দু’জনা
সেই রঙ মেখে আজ কৃষ্ণচূড়ায় ।।

*

গান – জীবনটা হয় যদি এমনি সুন্দর
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী ও ফেরদৌসী রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *