জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে!

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 6, 2026

জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে!
নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল।
এল, এল।
বাহির হতে চায় মন, চায়, চায় রে—
করে কাহার অন্বেষণ।

ফাগুন-হাওয়ার দোল দিয়ে যায় হিল্লোল—
চিতসাগর উদ্বেল। এল, এল।
দখিনবায়ু ছুটিয়াছে, বুঝি খোঁজে কোন্ ফুল ফুটিয়াছে—
খোঁজে বনে বনে— খোঁজে আমার মনে।
নিশিদিন আছে মন জাগি কার পদপরশন-লাগি—
তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছে
আমার মন।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *