
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গইনাছি
বন্ধু তুমি কই।।
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই।
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই।
আষাঢ় মাসে আমার চোখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশটাও ভিজেছে অনেক।।
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই।
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই।
ভালোবাসার মূল্য কত আগে বুঝি নাই
অমূল্য সে মানিক রতন কোথা খুঁজে পাই?
মন পুরিয়ে গেল পাখি গহীন বনে কই!
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই।
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
