
ঝনক ঝনক পায়েল বাজে
কার গুনগুন গাওয়াতে
লাজুক লাজুক হৃদয় দোলে মৌ ঝুরঝুর হাওয়াতে
আঁচল উড়ে যায় করি কী উপায়
আঁচল উড়ে যায়, যায় যায় যায়।।
ঝরনা কেন মাতাল হলো নীল পাহাড়ের গায়
কার পরশে সবকিছু যে নতুন হয়ে যায়
আমি তো কিছুই বুঝি না যে
মন চুরি করে নিল কে যে
ফাগুন ফাগুন মেলাতে।।
এত খুশি কোথায় রাখি ভেবে মরি আজ
হঠাৎ যেন পেলাম ছুটি, ভুলেছি সব কাজ
আমি যেন নেই আমার মাঝে
কোথায় যাব জানি না যে
অলস অলস বেলাতে।।
সূর্য উঠার আগে (৯ জানুয়ারি ১৯৭০)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
