ঝরা বকুলের সাথি, আমি সাথিহারা

আবু হেনা মোস্তফা কামাল

Movie: তোমার আমার (১০ নভেম্বর ১৯৬১) Lyricist: আবু হেনা মোস্তফা কামাল, সুর : কাদের জামেরী, কণ্ঠ : ফেরদৌসী রহমান, 1 min read September 17, 2026

ঝরা বকুলের সাথি, আমি সাথিহারা
আমার আকাশে আজ নিভে গেছে তারা ॥

আমার মনের বীণ, এই মালাগাথা দিন
গোপনে বসিয়া কাঁদে, ঝরে আঁখিধারা ॥

এই মনে মনে যার ছিল কামনা
সে কেন রাখিয়া গেল এই বেদনা।

ফুলের মনের কথা, ফাগুনের এ বারতা
আমার ভুবনে আর তুলিবে না সাড়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবু হেনা মোস্তফা কামাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *