ডেকো না আর দূরের প্রিয়া

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভীমপলশ্রী মিশ্র দাদরা

ডেকো না আর দূরের প্রিয়া

থাকিতে দাও নিরালা।

কী হবে হায় বিদায় – বেলায়

এনে সুধার পিয়ালা॥

সুখের দেশের পাখি তুমি

কেন এলে এ বনে,

আজ এ বনে জাগে শুধু

কণ্টকের স্মৃতির জ্বালা॥

মরুর বুকে কী ঘোর তৃষা

বুঝিবে কি মেঘ-পরি,

মিটিবে না আমার তৃষা

ওই আঁখি-জলে বালা।

আঁধার ঘরের আলো তুমি

আমি রাতের আলেয়া,

ভোলো আমায় চিরতরে,

ফিরিয়া নাও এ ফুলমালা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *