
রামকেলি – আড়া।
ঢলিয়ে ঢলিয়ে কে আসে, গলিত চিকুর আসব-আবেশে।
বামা রণে দ্রুতগতি চলে, দলে দানবদলে,
ধরি করতলে গজ গরাসে॥
কে রে কালীয়-শরীরে রুধির শোভিছে,
কালিন্দীর জলে কিংশুক ভাসে।
কে রে নীল-কমল শ্রীমুখমণ্ডল,
অর্ধচন্দ্র ভালে প্রকাশে॥
কে রে নীলকান্ত, মণি নিতান্ত,
নখর-নিকর তিমির নাশে,
কে রে রূপের ছটায় তড়িৎঘটায়,
ঘন ঘোর রবে উঠে আকাশে॥
দিতিসুতচয় সবার হৃদয় থর থর থর কাঁপে হুতাশে।
মা গো! কোপ কর দূর, চল নিজপুর,
নিবেদে শ্রীরামপ্রসাদ দাসে॥
বাগেশ্রী – ধামার
ঢলিয়ে ঢলিয়ে কে আসে গলিতচিকুর আসব-আবেশে।
বামা রণে দ্রুতগতি চলে, দলে দানবদলে, ধরি করতলে
গজ গরাসে॥
কেরে কালীর শরীরে, রুধির শোভিছে, কালিন্দীর জলে
কিংশুক ভাসে।
কেরে নীলকমল, শ্রীমুখমণ্ডল, অর্ধচন্দ্র ভালে প্রকাশে॥
কেরে নীলকান্তমণি নিতান্ত, নখরনিকর তিমির নাশে।
কেরে রূপের ছটায়, তড়িত ঘটায়, ঘন ঘোর রবে উঠে
আকাশে॥
দিতিসুতচয়, সবার হৃদয়, থর থর থর কাঁপে হুতাশে।
মাগো, কোপ কর দূর, চল নিজ পুর, নিবেদে
শ্রীরামপ্রসাদ দাসে॥
রাগিণী রামকেলী তাল আড়া।
ঢুলিয়ে ঢুলিয়ে কে আসে।
গলিত চিকুর আসব-আবেশে॥
বামা রণে দ্রুত চলে, দলে দানবদলে,
ধরি করতলে গজ গরাসে।
নীলকান্ত, মণি নিতান্ত, নখরনিকর তিমির নাশে,
বামার কিরূপ ছটা রে, কিরূপ ঘটাবে,
ঘন ঘন ঘন উঠে আকাশে॥
কালিয়া শরীরে, শোভিছে রুধিরে,
যমুনা-কিংশুক ভাসে সলিলে।
কর রণশ্রম দূর, চল নিজপুর,
নিবেদিছে রামপ্রসাদ দাসে॥
ঢলিয়ে ঢলিয়ে কে আসে, গলিত চিকুর আসব-আবেশে,
বামা রণে দ্রুতগতি চলে, দলে দানব-দলে, ধরি করতলে,
গজ গরাসে॥
কে রে কালীয়-শরীরে, রুধির শোভিছে, কালিন্দীর জলে
কিংশুক ভাসে।
কে রে নীলকমল, শ্রীমুখমণ্ডল, অর্ধচন্দ্র ভালে প্রকাশে॥
কে রে নীলকান্ত মণি নিতান্ত, নখর-নিকর তিমির নাশে;
কে রে রূপের ছটায়, তড়িত ঘটায়, ঘন ঘোর রবে,
উঠে আকাশে।
দিতিসুতচয়, সবার হৃদয়, থর থর থর, কাঁপে হুতাশে।
মাগো, কোপ কর দূর, চল নিজ-পুর,
নিবেদে শ্রীরামপ্রসাদ দাসে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
