ঢল ঢল জলদ-বরণী এ কার রমণী রে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

খাম্বাজ – ঢিমা-তেতালা।

ঢল ঢল জলদ-বরণী এ কার রমণী রে।
নিরখ হে ভূপ, ঈশ শবরূপ উরসী রাজে চরণ॥
নখরাজী উজ্জ্বল, চন্দ্র নিরমল, সতত ঝলকে কিরণ।
এ কি! চতুরানন হরি, কলয়তি শঙ্করি, সংবরণ কর রণ॥
মগনা রণমদে, সচলা ধরা পদে, চরণে অচল-চালন।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত,
প্রলয়ের এই কি কারণ॥
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে,
চিত্ত যে মত্ত বারণ।
সদা বিষয়াসব-পানে, ভ্রমিছে বিজ্ঞানে,
কদাচ না মানে বারণ॥

খাম্বাজ – ঢিমে-তেতালা

ঢল ঢল জলদবরণী এ কার রমণী রে।
নিরখ হে ভূপ, ঈশ শবরূপ, উরসি রাজে চরণ॥
নখরাজি উজ্জ্বল, চন্দ্র নিরমল, সতত ঝলকে কিরণ।
একি চতুরানন হরি, কলয়তি শঙ্করী, সম্বরণ কর রণ॥
মগনা রণমদে, সচলা ধরাপদে, চরণে অচল-চালন।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত, প্রলয়ের এই কি কারণ॥
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে, চিত্ত যে মত্ত বারণ।
সদা বিষয়াসবপানে, ভ্রমিছে বিজ্ঞানে, কদাচ না মানে বারণ॥

রাগিণী খাম্বাজ। তাল ঢিমে তেতালা।

ঢল ঢল জলদ বরণে এ কার রমণী রে।
নখরাজী উজ্জ্বল, চন্দ্র নিরমল,
সতত ঝলকে কিরণ।
নিরখ হে ভূপ ঈশ শবরূপ উরসী রাজে চরণ
একি, চতুরানন হরি কলয়তি, শঙ্করী,
সম্বরণ কর রণ।
মগনা রণমদে, সচল ধরাপদে,
চরণে অচল-চালন।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত,
প্রলয়ের এই কি কারণ॥
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে,
চিত্ত মত্তবারণ।
সদা বিষয়াসবপানে, ভ্রমিছে বিজ্ঞানে,
বারণ কদাচ না মানে বারণ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *