ঢেউয়ে দোলায় ডিঙা আমার তার সাথে এই মন

লোকমান হোসেন ফকির, সাবিনা ইয়াসমীন;

Lyricist: শাহেদ আলী মজনু, Composer: ওমর ফারুক, 1 min read September 17, 2026

ঢেউয়ে দোলায় ডিঙা আমার তার সাথে এই মন
চান্দের আলো উদাস করে আজকে অকারণ
বন্ধু, কেন আমার মন ॥

দুই চোখেতে ঘুম আসে না
কাছে পেয়েও মন হাসে না
আকুল এ মন ব্যাকুল থাকে সদায় উচাটন
বন্ধু, কেন অকারণ ॥

ও নদীজল, যার লাগিয়া বইছ দিবারাতি
হবে কি আর সেজন তোমার জীবন-মরণ সাথি।

এমনি করে ভেসে স্রোতে
দূর অজানায় হারিয়ে যেতে
তোমায় লয়ে ঘর বাঁধিবার স্বপ্নে বিভোর মন
কন্যা, কেন আমার মন ॥

মলুয়া (১৯ ডিসেম্বর ১৯৬৯)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি লোকমান হোসেন ফকির, সাবিনা ইয়াসমীন; শাহেদ আলী মজনু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *