তওফিক দাও খোদা ইসলামে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ইমন-মিশ্র পোস্তা

তওফিক দাও খোদা ইসলামে

মুসলিম-জাঁহা পুন হোক আবাদ।

দাও সেই হারানো সলতানত

দাও সেই বাহু, সেই দিল্ আজাদ॥

দাও বেদেরেগ তেগ জুলফিকার

খয়বর -জয়ী শেরে-খোদার ,

দাও সেই খলিফা সে হাশমত

দাও সেই মদিনা সে বোগদাদ॥

দাও সে হামজা সেই বীর ওলিদ

দাও সেই ওমর হারুণ-অল-রশিদ,

দাও সেই সালাহ্‌উদ্দীন আবার

পাপ দুনিয়াতে চলুক জেহাদ॥

দাও সেই রুমী সাদী হাফিজ

সেই জামী খৈয়াম সে তব্‌রিজ ।

দাও সেই আকবর সেই শাহ্‌জহান

দাও তাজমহলের স্বপ্ন-সাধ॥

দাও ভায়ে ভায়ে সেই মিলন

সেই স্বার্থত্যাগ দৃপ্ত মন,

হোক বিশ্ব-মুসলিম এক-জামাত

উড়ুক নিশান ফের যুক্ত-চাঁদ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *