
কাফি মিশ্র ঠুংরি
তরুণ-তমাল-বরন এসো শ্যামল আমার।
ঘনশ্যাম-তুলি বুলায়ে মেঘ-দলে
এসো দুলায়ে আঁধার॥
কাঁদে নিশীথিনী তিমির-কুন্তলা
আমারই মতো সে উতলা,
এসো তরুণ দুরন্ত ভাঙি হৃদয়-দুয়ার॥
তপ্ত গগনে ঘনায়ে ঘন দেয়া,
ফুটায়ে কদম-কেয়া,
আমার নয়ন-যমুনায় এসো জাগায়ে জোয়ার॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
