তারা আর কি ক্ষতি হবে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

তারা আর কি ক্ষতি হবে।
হ্যাদে গো জননী শিবে॥
তুমি লবে লবে বড়ই লবে প্রাণকে আমার লবে॥
থাকে থাক্ যায় যাক্ এ প্রাণ যায় যাবে।
যদি অভয়পদে মন থাকে তো কাজ কি আমার ভবে॥
বাড়ায়ে তরঙ্গ রঙ্গ আর কি দেখাও শিবে।
এ কি পেয়েছ আনাড়ী দাঁড়ি তুফানে ডুবাবে॥
আপনি যদি আপন তরী ডুবাই ভবার্ণবে।
আমি ডুব দিয়ে জল খাব তবু অভয়পদে ডুবে॥
গিয়েছি না যেতে আছি আর কি পাবে ভবে।
আছি কাঠের মুরাদ খাড়া মাত্র গণনাতে সবে॥
প্রসাদ বলে আমি গেলে, তুমি তো মা রবে।
তখন আমি ভাল কি তুমি ভাল, তুমিই বিচারিবে॥

প্রসাদী – একতালা

তারা আর কি ক্ষতি হবে।
হ্যাদে গো জননী শিবে॥
তুমি লবে লবে বড়ই লবে, প্রাণকে আমার লবে,
থাকে থাক, যায় যাক, এ প্রাণ যায় যাবে।
যদি অভয়পদে মন থাকে তো কাজ কি আমার ভেবে॥
বাড়ায়ে তরঙ্গ-রঙ্গ আর কি দেখাও শিবে।
একি পেয়েছ আনাড়ী দাঁড়ি তুফানে ডরাবে॥
আপনি যদি আপন তরী ডুবাই ভবার্ণবে।
আমি ডুব দিয়ে জল খাব তবু অভয়পদে ডুবে ডুবে॥
গিয়েছি না যেতে আছি আর কি পাবে ভবে।
আমি কাঠের মুরাদ খাড়া মাত্র গণনাতে সবে॥
প্রসাদ বলে আমি গেলে তুমি তো মা রবে।
তখন আমি ভাল কি তুমি ভাল তুমিই বিচারিবে॥

তারা আর কি ক্ষতি হবে।
হ্যাদে গো জননী শিবে।
তুমি লবে লবে বড়ই লবে প্রাণকে আমার লবে।
থাকে থাকে যায় যায় এ প্রাণ যায় যাবে।
যদি অভয়পদে মন থাকে তো কাজ কি আমার ভবে
বাড়ায়ে তরঙ্গ রঙ্গ আর কি দেখাও শিবে।
একি পেয়েছ আনাড়ি দাঁড়ি তুফানে ডরাবে॥
আপনি যদি আপন করি ডুবাও ভবার্ণবে।
আমি ডুব দিয়ে জল খাব তবু অভয়পদে ডুবে॥
গিয়েছি না যেতে আছি আর কি পাবে ভবে।
আছি কাঠের মুরাদ খাড়া মাত্র গণনাতে সবে॥
প্রসাদ বলে আমি গেলে তুমিই তো সে হবে।
ভবে থাকলে ভাল কি তুমি ভাল তুমিই বিচারিবে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *