তারা তোমার আর কি মনে আছে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

তারা! তোমার আর কি মনে আছে।
ও মা, এখন যেমন রাখলে সুখে, তেম্নি সুখ কি পাছে॥
শিব যদি হয় সত্যবাদী, তবে কি তোমায় সাধি,
মা গো, ও মা, ফাঁকির উপরে ফাঁকি, ডান চক্ষু নাচে॥
আর যদি থাকিত ঠাঁই, তোমারে সাধিতাম নাই,
মা গো, ও মা দিয়ে আশা, কাটলে পাশা,
তুলে দিয়ে গাছে॥
প্রসাদ বলে মন দঢ়, দক্ষিণায় জোর বড়,
মা গো ও মা আমার দফা হলো রফা,
দক্ষিণা হয়েছে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *