
তারে কি আর ভুলতে পারি আমার এই মনে,
দিয়েছি মন যে চরণে।
আমি যেদিকে ফিরি, সেই দিকে হেরি
ঐ রূপের মাধুরী দুই নয়নে।
সবে বলে কালো কালো
কালো নয় সে চাঁদের আলো
সেই যে কালাচাঁদ।
নাই আর এমন চাঁদ
যে চাঁদের তুলনা তারি সনে।
দেবের দেব শিব ভোলা।
তার গুরু ঐ চিকন কালা
তোরা বলিস চিরকাল
তাইরি গো রাখাল
কেমন রাখাল জানি গে বেদ-পুরাণে।
সাধে কি মজেছে রাধে
সে কৃষ্ণের প্রেম-ফাঁদে
সে ভাব তোরা কি জানবি
বললে কি মানবি
লালন বলে, শ্যামের গুণ রাই জানে।।
————
লালন-গীতিকা, পৃ. ২৪৯-৫০
তারে কি আর ভুলতে পারি আমার এই মনে।
যেদিকে ঘুরি সেই দিকে হেরি ঐ রূপের মাধুরী দুই নয়নে
তার গুরু ঐ চিকন কালা।
দেবের দেব শিবভোলা
শিব শ্মশানবাসী হয়, দেবের দেব শিব পঞ্চাননে।
সাধে কি মজেছে রাধে
ঐ কালার প্রেম-ফাঁদে
সে ভাব তোরা কি জানবি,
বললে কি পারবি
লালন বলে, শ্যামের প্রেমীরা জানে।৷– পৃ. ২৭১
এখানে অন্তরা স্তবকটি অনুপস্থিত।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
