
তারো তারো, হরি , দীনজনে।
ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে।।
অকূল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ–
মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে।।
ঘেরিল যামিনী, নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো–
পথ নাহি, প্রভু, পাথেয় নাহি– ডাকি তোমারে প্রাণপণে।
দিকহারা সদা মরি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে,
পথ হারাই রসাতলপুরে– অন্ধ এ লোচন মোহঘনে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
