
তারো তারো, হরি, দীনজনে।
ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে।
অকুল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ—
মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে।
ঘেরিল যামিনী, নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো—
পথ নাহি, প্রভু, পাথেয় নাহি— ডাকি তোমারে প্রাণপণে।
দিকহারা সদা মরি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে,
পথ হারাই রসাতলপুরে— অন্ধ এ লোচন মোহঘনে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
