তুই যে আমার মিলনমালা রে বন্ধু

1 min read May 29, 2020

তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরি্তের
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি

তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা পূর্ণ চান্দের আলো ।।
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি

আমি ভ্রমর মধুমাসে তুই যে বনফুল
আমি জোয়ার প্রেমের গাঙে তুই যে তারি কূল ।।
এপাড়ে ওপাড়ে বন্ধু তোরই যেন থাকি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *