তুমি আমার এমনই একজন

আহমেদ ইমতিয়াজ বুলবুল

Lyricist: আহমেদ ইমতিয়াজ বুলবুল, 1 min read September 17, 2026

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ ॥

ভালোবাসার সাগর তুমি বুকে অথই জল
তবু পিপাসাতে আঁখি হয় রে ছলছল
তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ ॥

প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার ভরাব চরণ ॥

আনন্দ-অশ্রু (১ আগস্ট ১৯৯৭)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আহমেদ ইমতিয়াজ বুলবুল কনকচাঁপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *