তুমি আমার সকাল বেলার সুর

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

তুমি আমার সকাল বেলার সুর

হৃদয় অলস-উদাস-করা অশ্রু-ভারাতুর॥

ভোরের তারার মতো তোমার সজল চাওয়ায়

ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়

রাত্রি-শেষের চাঁদ তুমি গো

বিদায়-বিধুর॥

তুমি আমার ভোরের ঝরাফুল

শিশির-নাওয়া শুভ্র শুচি

পূজারিনির তুল।

অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে,

হাসির দেশে তুমি যেন বিষাদ-লোকের মেয়ে,

তুমি ইন্দ্র-সভায় মৌনবীণা, নীরব নূপুর॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *