তুমি কার আজ কেবা তোমার এই সংসারে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

তুমি কার আজ কেবা তোমার এই সংসারে।

মিছে মায়ায় মজিয়ে মন কি কর রে।।

এত পিরিত দন্তে জিহ্বায়

কায়দা পেলে সেও সাজা দেয়;

স্বল্পতে সব জানিতে হয়

ভাব-নাগরে।।

সময়ে সকলি সখা

অসময়ে কেউ দেয় না দেখা;

যার পাপে সে ভোগে একা

চার যুগ রে।।

আপনি যখন নাই আপনার

কারে বল আমার আমার;

সিরাজ সাঁই কয়, লালন তোমার

জ্ঞান নাহি রে।।

—

লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৫৬

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *