তুমি কি এখন দেখিছ স্বপন

প্রণব রায়

1 min read September 17, 2026

তুমি কি এখন দেখিছ স্বপন, আমারে
আধো রাতে সেথা উঠেছে কি চাঁদ আঁধারে | তুমি কি এখন—
তোমার ভুবন ঘিরিয়া, মিলন এলো কি ফিরিয়া
মনে আজো বাঁধিলে কি সেতু, বিরহ নদীর দু’ধারে | তুমি কি এখন—-
খোলা এলোচুল, মুখের দু’পাশে ছড়ায়ে, তুমি ঘুমায়ে আছো কি
মোর দেওয়া সেই ঝরা মালা বুকে জড়ায়ে |
স্বপনে দিলে কি ভুলিয়া, স্মৃতির দুয়ার খুলিয়া
আবার কি তারে ফিরে চাও তুমি, ফিরায়ে দিয়াছ যাহারে | তুমি কি—

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – জগন্ময় মিত্র

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *