তুমি নন্দনপথ-ভোলা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

পিলু – কাফি কাহারবা

তুমি নন্দনপথ-ভোলা

মন্দাকিনী-ধারা উতরোলা॥

তোমার প্রানের পরশ লেগে

কুঁড়ির বুকে মধু উঠিল জেগে,

দোলন-চাঁপাতে লাগে দোলা॥

তোমারে হেরিয়া পুলকে ওঠে ডাকি

বকুলবনের ঘুমহারা পাখি,

ধরার চাঁদ তুমি চির-উতলা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *