তুমি বর্ষায়-ঝরা চম্পা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সিন্ধু – মিশ্র দাদরা

তুমি বর্ষায়-ঝরা চম্পা,

তুমি যূথিকা অশ্রুমতী।

তুমি কুহেলি-মলিন উষা

তুমি বেদনা-সরস্বতী॥

কদম-কেশর-কীর্ণা

তুমি পুষ্প-বীথিকা শীর্ণা,

হলে ধরণিতে অবতীর্ণা

ক্ষীণ তারকা স্নিগ্ধ জ্যোতি॥

মন্দস্রোতা মন্দাকিনী

তুমি কি অলকানন্দা,

আঁধারের কালো-কুন্তল-ঢাকা

তুমি কি ধূসর সন্ধ্যা?

পাষাণ-দেবতা চরণে

তুমি মরেছ অমর মরণে,

তুমি অঞ্জলি ঝরা-কুসুমের

তুমি ব্যর্থ ব্যথা-আরতি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *