তোমরা কইও গো বুঝাইয়া

1 min read May 29, 2020

তোমরা কইও গো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !

জৈষ্ঠ গেলো আষাঢ় গেলো শ্রাবণ ফুরাইলো
কারে দিবো সোনার যৌবন
না আসলে ফিরিয়া
হায়গো-প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !

তুমরা তো বুঝাও গো সখি
মনে তো বুঝে না
দেইখা আইলাম বন্ধুর বাসর
ফুলে ফুলে ভরা
হায়গো-প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !

কালো রুপের জ্বালা সখি
বুঝিবে কেমনে ।।
যে দেইখাছে সে মইরাছে
জানে আমার মনে
হায়গো-………
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !

তুমরা যদি দেখতে সখি
আমারই নয়নে ।।
কুলো মান ছাড়িয়া যাইত
পাগলিনী হইয়া

তোমরা কইও গো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !

সুত্রঃ-ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় প্রথম শোনা গান, আসল শিল্পীর নাম জানিনা।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *