তোমারি চরণে করি দুঃখ নিবেদন

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

তোমারি চরণে করি দুঃখ নিবেদন;

শান্তি সুখামৃত-অচল-নিকেতন।।

প্রভু, হৃদয়হীন তব বধির ভবে,

আপনারে লয়ে মহাব্যস্ত সবে,

আর্তে না চাহে, যত স্বার্থ পরম ব্রত;

বল কে শুধাবে প্রভু, পর-পরিবেদন?

প্রভু, অনাদর অবহেলে অবশ পরাণ,

চরণে শরণাগত, রাখ ভগবান;

শ্রান্ত পথের পাশে, নয়ন মুদিয়া আসে,

স্নেহ-পরশ দিয়ে কর হে সচেতন।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *