তোমারি তরে মা সঁপিনু এ দেহ (জাতীয় সংগীত)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ। তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ ।।
তোমারি শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান ।।
যদিও এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে ।
যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে ।।
যদিও, হে দেবী, শোণিতে আমার কিছুই তোমার হবে না
তবু, ওগো মাতা পারি তা ঢালিতে একতিল তব কলঙ্ক ক্ষালিতে—
নিভাতে তোমার যাতনা ।
যদিও, জননী, যদিও আমার এ বীণায় কিছু নাহিক বল
কী জানি যদি, মা, একটি সন্তান জাগি উঠে শুনি এ বীণাতান ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *