
তোমার অসীম সুদূর পথের ’পরে
অশ্রু আমার বকুল হয়ে ঝরে ॥
গন্ধে তাহার আকুল হলো নিবিড় স্মৃতিগুলি
আঁধার এসে নিল আমার সকল স্বপন তুলি
ভুলগুলো আর নাই-বা তুমি রাখলে আপন করে ॥
আর কোনো দিন ডাকব না গো তোমায় প্রিয় নামে
নেব না আর দুঃখ কিনে ভালোবাসার দামে
কান্নাগুলো মুক্তোর মতো রাখব আমি ধরে ॥
কাগজের নৌকা (৫ আগস্ট ১৯৬৬)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
