
তোমার আমার কারও মুখে কথা নেই
বাতাসেও নেই সাড়া,
জেগে জেগে যেন কথা বলে
ওই দূর আকাশের তারা ।।
দু’জনেই কাছে তবু যেন কতদূর,
মুকুলের কানে মৌমাছি আনে সুর—-
তোমার আঁখির পল্লবে মোর
আঁখি যে নিমেষ হারা ।।
তোমার আমার মতনই যেন গো রাতের ভাষা নাই,
কথাহারা এই স্বপ্নের মাঝে নিজেরে হারাতে চাই ।
জানি না তো কেন দিলে তুমি মোরে ফুল,
এ রাতের শেষে মনে হবে এ তো ভুল–
হাসি দিয়ে যার শুরু হয়
সে তো আঁখিজলে হয় সারা ।।
*
গান – তোমার আমার কারও মুখে কথা নেই
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
