তোমার খেলা বুঝে উঠা ভার

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

তোমার খেলা বুঝে উঠা ভার
খেলা কী চমৎকার
তোমার খেলা বুঝে উঠা ভার।
অন্তর্যামী আছ তুমি
এই বিশ্ব ভুলের ভূমি
আমি নয় তুমি সর্বসার–
খেলা কী চমৎকার ॥

তোমার ইচ্ছায় এ সংসারে
সৃজিলে আদম-হাওয়ারে
বসাইতে এই ভবের বাজার।
আদম গড়া হলে পরে
আদমকে সজিদা করে
ফেরেস্তাগণ হুকুমে তোমার ॥

লা ইলাহা ইল্লাল্লাহু জানি
তোমাকে মুনিব মানি
আদম হলো মাটির তৈয়ার।
মকরম এই বির্তক করে
রইল সে দূরে সরে
লান্নতের তক্ত গলে তার ॥

আদমের কালবে ছিলা
ফেরেস্তার সজিদা নিলা
বুঝিয়া মকরম গুনাগার।
সব ফেরেস্তার মাস্টার
ছিল হিংসার ফলে লান্নত নিল
করিম বলে করে অহংকার ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *