তোমার সৃষ্টি-মাঝে হরি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী দাদরা

তোমার সৃষ্টি-মাঝে হরি

হেরিতে যে নিতি পাই তোমায়।

তোমার রূপের আবছায়া ভাসে

গগনে, সাগরে, তরুলতায়॥

চন্দ্রে তোমার মধুর হাস,

সূর্যে তোমার জ্যোতি প্রকাশ,

করুণা-সিন্ধু, তব আভাস

বারিবিন্দুতে হিমকণায়॥

ফোটা ফুলে হরি, তোমার তনুর

গোপীচন্দন-গন্ধ পাই,

হাওয়ায় তোমার স্নেহের পরশ,

অন্নে তোমার প্রসাদ খাই,

রাসবিহারী! তোমার রূপ দোলে

দুঃখ শোকের হিন্দোলে,

তুমি, ঠাঁই দাও যবে ধরো কোলে,

মোর বন্ধু-স্বজন কেঁদে ভাসায়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *