তোরা কে কে দেখিবি নাচ আয় লো আয়

নাঈম মিয়া

1 min read September 17, 2026

তোরা কে কে দেখিবি নাচ আয় লো আয়
নাচে নাঈমের বউ নীলা রঙিলায়
নাচে নাচে
হাতে তালি দিয়া নেচে যায়।।

কোন বা নাচন নাচে বউয়ে গোপন কুঠিরায়
নাঈম ছাড়া কেউ না দেখে লজ্জাতে মুখ যায়।।

হায়রে আমার নাচুরা বউ কানাকানি গায়
নাচি কেবল তোমার লাগি আয় রসিয়া আয়।।

বউয়ের কথা শুনলে আমার লাজে পরাণ যায়
লোকে শুনলে কলঙ্কিনি বলবে সর্বদায়।।

ঠেকছে নাঈম আলাবুলা বউটি লইয়া হায়
নাইচ না নাইচ না বউ নাঈমে বিনায়।।

নাচন কী গো থামে বউয়ের চুবের পানে চায়
অমুক উল্লার বউয়ে যদি বেশী নাচ দেখায়।।

কয় ভাবিয়া নাঈম মিয়া সোনা বউয়ের দায়
আমি এখন বাউলা হইলাম ঘর ছাড়াইতে চায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *