
তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
বাজে বাঁশি সুমধুর স্বরে।।ধু।।
সকল সঙ্গিনী মিলি বনফুল তুলি গো
সাজাও তো নিকুঞ্জ কুটিরে।।
শরৎ পূর্ণিমা নিশি অতি সুশীতল গো
মনোলোভা হেরি শশধরে।।
প্ৰফুল্লিত মল্লিকাদি সৌরভ ছড়াইল গো
গন্ধে আমোদিত করে।।
রসে অভিলাষ হরি নিশিতে গহনে গো
ঘন ঘন মোহন বংশীস্বরে।।
সুচিত্র পালঙ্কোপরি বিচিত্র কুসুমে গো
করা শয্যা শ্যাম মনোহরে।।
কুসুমে রচিয়া শয্যা পুষ্পের বালিশ গো
শতদল দিয়া চারিধারে
মাঝে মাঝে কনকচাঁপা চামেলি গো
কহে রাধারমণ কাতরে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
