তোরা শোন গো নিরব হইয়া

রাম কানাই দাস ও সহশিল্পী

Lyricist: রাধারমণ দত্ত 1 min read September 17, 2026

তোরা শোন গো নিরব হইয়া

দেখ গো বাহির হইয়া

কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

ও এগো কী সুন্দর বা…

ও এগো কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

কলসিতে নাই রে জল

চলো যাই যমুনার জল

ও এগো চলো সবে

ও এগো চলো সবে সখিগণ মিলিয়া

কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

রুনুঝুনু শব্দ শুনি

ওই যায় ওই যায় গুণমণি

ও এগো চমকিয়া

ও এগো চমকিয়া উঠে রাধার হিয়া

কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

বাঁশি বাজায় রসিক চাঁন

হ্যাঁচকা হ্যাঁচকা মারে টান

এগো বাজায় বাঁশি

ও এগো বাজায় বাঁশি জয় রাধা বলিয়া

কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

———————–

রাধারমণ দত্ত (১৮৩৩-১৯১৫)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান বাউল গান রাম কানাই দাস ও সহশিল্পী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *