তোর বিদায়-বেলার বন্ধুরে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

জয়জয়ন্তী – একতালা

তোর বিদায়-বেলার বন্ধুরে

দেখে নে নয়ন পুরে।

সে যায় মিশে ওই কোন দূরে

বেলাশেষের শেষ সুরে॥

ঘুমের মাঝে বন্ধু তোর,

ছিঁড়বে বাহুর বাঁধন-ডোর!

যাবে নয়ন, রবে নয়ন-লোর,

যায় রে বিহগ যায় উড়ে॥

তুই বহাবি নদী কেঁদে, –

পাষাণে হৃদয় বেঁধে

তবু যেতে হবে তায়

অসহায় – অচিন পুরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *