তোর মন খারাপের দেশে

ইমরান মাহমুদুল

1 min read July 15, 2020

তোর মন খারাপের দেশে
যাব প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে
দেব অনেক ভালোবেসে
ডাকলে কাছে আসিস
পারলে একটু হাসিস
বুকটা রাখিস পেতে
ভালোবাসা নিতে
সব অভিমান ভেঙে দিব
তোর কাছে এসে।
তোর মন খারাপের দেশে
যাব প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে
দেব অনেক ভালোবেসে।
মনগড়া অভিযোগ
জানি ভুলে যাবি তুই
কাছে এসে আলতো করে
যদি তোর হাতটা ছুই (২)

সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে
তোর মন খারাপের দেশে
যাব প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে
দেব অনেক ভালোবেসে।
তোর মনের পথ ধরে
শুধু আমার চলাচল
কত ভালোবাসি তোরে
তুই কবে বুঝবি বল(২)

সব অভিমান ভেঙে দিব
তোর কাছে এসে
তোর মন খারাপের দেশে
যাব প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে
দেব অনেক ভালোবেসে
ডাকলে কাছে আসিস
পারলে একটু হাসিস
বুকটা রাখিস পেতে
ভালোবাসা নিতে
সব অভিমান ভেঙে দিব
তোর কাছে এসে।(২)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ইমরান মাহমুদুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *